,

ইন্দোনেশিয়া থেকে আসছে ২৫০ রেলকোচ

news-image

নিউজ ডেস্ক : অধিক যাত্রী পরিবহনে ট্রেনের কোচের চাহিদা মেটাতে সর্বাধুনিক ও বিশেষ সুবিধাসম্পন্ন ২৫০টি দ্রুত গতিসম্পন্ন যাত্রীবাহী কোচ ইন্দোনেশিয়া থেকে আনা হচ্ছে।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রেন প্রস্তুতকারী প্রতিষ্ঠান পিটি ইন্ডাস্ট্রি কেরেতা এপি (ইনকা) জানিয়েছে, বাংলাদেশ তাদের কাছ থেকে ট্রেনের এসব কোচ কেনার জন্য অর্ডার করেছে। দেশটির সংবাদ মাধ্যম জাকার্তা পোস্ট এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, ইন্দোনেশিয়ার কয়েকজন সংসদ সদস্য পূর্ব জাভার মাদিয়ুনে অবস্থিত কারখানা পরিদর্শনে গেলে এক পার্শ্ব বৈঠকে ইনকার ফিনিশিং ম্যানেজার আগুং বুদিয়নো বলেন, বাংলাদেশের কেনা কোচগুলো আকারে বড়, দেয়াল পুরু ও ছাদ শক্তিশালী হবে। সাধারণ কোচের চেয়ে এগুলো অন্তত দুই গুণ মজবুত।’

আগুং আরও জানান, যখন ট্রেনে প্রচণ্ড ভিড় হয়, যাত্রীরা ছাদে চড়েও ভ্রমণ করেন, তখন এ ধরনের বিশেষ মানদণ্ড বিবেচনায় রাখতে হয়। ইন্দোনেশিয়াতেও স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য যাত্রীরা ট্রেনের ছাদে চড়ে বসতেন। কিন্তু বর্তমানে এটি কঠোরভাবে নিষিদ্ধ।

বাংলাদেশের অর্ডার করা কোচগুলো আকারে বড় এবং লম্বা। ইন্দোনেশিয়ার ট্রেনগুলোর এক একটি কোচে যেখানে গড়ে ৬৪টি করে সিট থাকে, সেখানে বাংলাদেশের কেনা কোচগুলোতে ৯০টি করে সিট থাকবে।

প্রকল্প সূত্রে জানা যায়, এর আওতায় ব্রডগেজ ও মিটারগেজ উভয় ধরনের কোচ কেনা হচ্ছে।যেখানে খরচ ধরা হয়েছে ২০০টি মিটারগেজ কোচে ৫৮০ কোটি টাকা। আর ৫০টি ব্রডগেজ কোচ কেনার জন্য ব্যয় ধরা হয়েছে ২১৩ কোটি টাকা।

আগুং জানান, ১৮টি কোচের প্রথম চালানটি পাঠানোর সময় নির্ধারণ করা হয়েছে আগামী নভেম্বর মাসে। যেখানে ইকোনমি ক্লাস, এক্সিকিউটিভ ক্লাস, রেস্টুরেন্ট এবং ঘুমানোর সুবিধা সম্বলিত কোচও থাকবে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর