,

গভীর রাতে পুলিশের পরিচয়ে হুমকি প্রদান। জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

policekasdbaব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার, কুটি ইউপির ভৈরব নগর গ্রামের পিতা- মৃত আব্দুল গণি মিয়ার  পুত্র মোঃ নবীর মিয়া (৪৮) ও তার পরিবারের নিজের জীবন রক্ষা ও হুমকি ব্যক্তিদের কবল থেকে রেহাই পেতে অজ্ঞাতনামা পুলিশ পরিচয়কারীদের বিরুদ্ধে গতকাল সোমবার কসবা থানায় জিডি( নং- ৩৮৫, ১১ নভেম্বর) দায়ের করা হয়েছে।
তিনি সোমবার কসবা থানার গেইটে দুপুরে স্থানীয় সাংবাদিকদের কাছে নবীর মিযা জানান গত সোমবার ১০নভেম্বর রাত প্রায় ৩টায় ০১৮১৭৬৮২৮০১ নম্বর থেকে  তার ব্যবহ্নত ০১৮১৭০৯০৯৬৩ এই নম্বরে ফোন করে দরজা খোলার জন্য বলে। দরজা না খোলায় কাল পোষাক পরা ৭/৮জন ব্যক্তি   পুলিশের লোক পরিচয় দিয়ে ঘরের দরজার গেইটে ধাক্কা ধাক্কি করে দরজা খোলার জন্য। দরজা না খোলায়  আমার ও আমার পরিবারের অবস্থা খারাপ হবে এবং অন্যলোক মেরে এনে আমার ঘরের দরজার সামনে ফেলে আমাকে ও আমার পরিবারের লোকজনকে ফাসিয়ে দেওয়ার হুমকি দেয়।
আমাদের আত্বচিৎকারে আশপাশের লোকজন অজ্ঞাতনামা পরিচয় দেওয়া পুলিশ ২টি সিএন,জি দিয়ে চলে যায়। বিষয়টি স্থানীয় কুটি ইউপি চেয়ারম্যান মো.নজরুল ইসলাম জিতু মিয়াকে জানালে তিনি কসবা থানায় একটি জিডি করার পরামর্শ দেন। এঘটনায় আমি গত ১১নভেম্বর সোমবার দুপুরে কসবা থানায়  হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি করেছি । এই বিষয়ে কসবা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জিডির সত্যতা স্বীকার করেন।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি