,

রাজশাহীতে হেলিকপ্টার বিধ্বস্তের ভয়ঙ্কর দৃশ্য! [ভিডিও]

news-image

বৈরী আবহাওয়ার কারণে আকাশে উড়তে গিয়ে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের একটি হেলিকপ্টার বৃহস্পতিবার বিধ্বস্ত হয়েছে। দুপুর ২টা ৩৫ মিনিটে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার লালবাগ এলাকার একটি হেলিপ্যাডে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগর, নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ফারজানা ব্রাউনিয়া। দুর্ঘটনার কবলে অন্যান্য যাত্রীরা হলেন রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন।

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার আগে এবং পরের দুটি দৃশ্য ভিডিও ধারণ করে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। এরমধ্যে দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়েছে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে।

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, হেলিপ্যাড থেকে হেলিকপ্টারটি উড়ার কিছুক্ষণ পরই এর পেছন দিক থেকে ধোঁয়া বের হতে শুরু করে। একপর্যায়ে চোখের পলকেই হ্যালিপেডের পাশে একটি নির্মাণাধীন একতলা ভবনে আছড়ে পড়ে হেলিকপ্টারটি।
ভিডিওর দৃশ্য অনুযায়ী, হেলিকপ্টারটি একটু এদিক-সেদিক হয়ে পড়লে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারত। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন আরোহীরা।

গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার রাজশাহীর আনোয়ারা ফাহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে চ্যানেল আইয়ের ‘স্বর্ণকিশোরী’ অনুষ্ঠানের পুরস্কার বিতরণীতে যোগ দেন চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা সাগর, কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া। অনুষ্ঠান শেষে তারা হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। গোদাগাড়ী থেকে উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটি ৬০ ফুট ওপর থেকে মুখ থুবড়ে পড়ে যায়। হেলিকপ্টারটি মাত্র ১০ হাত দূরে পড়লেই দুর্ঘটনা মারাত্মক হতে পারত।

পাইলট জানান, হেলিকপ্টারটি ৬০ ফুট ওঠার পর নিয়ন্ত্রণ হারায়। পাইলট হেলিপ্যাডে অবতরণ করার চেষ্টা করেন। তবে এটি মুখ থুবড়ে পাশে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও গোদাগাড়ী থানার পুলিশ।

ওসি জানান, কেউই গুরুতর আহত হননি। পাইলট ছাড়া বাকি সবাইকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যান। তবে সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার আগে ধারণকৃত ভিডিও:

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর