,

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন ,ভ্রাম্যমান আদালতের অভিযান

Court---নিজস্ব প্রতিবেদক : বুধবার ব্রাহ্মণবাড়িয়ার শহরতলীতে অবৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাব্বির আহম্মেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাান আদালত শহরতলীর বিরাসার গ্রামে অভিযান চালায়। এসময় বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন লিমিটেডের এর কর্মকর্তারা ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল। বিরাসার গ্রামের ৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় ১১০ ফুট পাইপ ও ৫টি রাইজার জব্দ করা হয়। অভিযানকালে অবৈধ গ্রাহকদের প্রায় ৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া শহর ও এর আশ পাশ এলাকায় একটি অসাধু চক্র রাতের আধাঁরে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশনের কতিপয় অসাধু কর্মকর্তাদের সহযোগীতায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে আসছে। নির্বাহী ম্যাজিট্রেট জানান, বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমান আদালত কাজ করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ