,

গর্ভের সন্তান নিয়ে বিপাকে প্রভা!

news-image

বিনোদন ডেস্ক : দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নাটক-টেলিছবিতে তার ব্যস্ত দিন কাটে। সম্প্রতি কাজ করেছেন ‘কেউতো ছিল’ শিরোনামের একটি নাটকে। এ নাটকে প্রভা নওমি নামের চরিত্রে অভিনয় করেছেন।

‘কেউতো ছিল’ নাটকে দেখা যাবে নওমির সাথে রক্তিমের ভালবাসা দীর্ঘদিনের। নওমি লেখাপড়া শেষ করে একটা বেসরকারি চাকরিতে ঢুকে। এরমধ্যে বিদেশে একটা স্কলারশিপ পায় রক্তিম। এজন্যে প্রায় তিন বছরের জন্যে তাকে দেশ ছাড়তে হবে।

সেই ভেবে রক্তিম ও নওমি বিয়ে করার সিদ্ধান্ত নেয়। রক্তিমের পরিচিত একটা কাজী অফিসে তাদের বিয়ে হয়। একজন ফটোগ্রাফার তাদের বিয়ের কয়েকটা ছবিও তোলে। পরদিন রক্তিমের রোড এক্সিডেন্টে মৃত্যু হয়। খুব ভেঙ্গে পড়ে নওমি। চাকরি ছেড়ে দেয় সে। কিছুদিন পর সে জানতে পারে তার গর্ভে বেড়ে উঠছে রক্তিমের সন্তান। এগিয়ে চলে নাটকের গল্প।

‘কেউতো ছিল’ নাটকে প্রভা ছাড়া আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, টুটুল চৌধুরী, দীপক কর্মকার, শেলী আহসান প্রমুখ।

মানস পালের রচনায় নাটকটি নির্মাণ করেছেন রবিউল ইসলম প্রধান। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি এনটিভিতে প্রচার হবে আগামী ১২ অক্টোবর শুক্রবার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর