,

এই ভাইবোনদের বয়সের ফারাক আকাশ-পাতাল

news-image

বিনোদন ডেস্ক: স্বামী-স্ত্রী’র বয়সের বিস্তর ফারাকের কথা শুনলেই চমকে উঠি আমরা। কিন্তু সন্তানদেরই যদি বয়সের তফাৎটা অনেক হয়ে যায়, তাহলে? ঠিক যে রকমটা বলিউডেও কখনও কখনও হয়ে থাকে।আজ চোখ থাকবে বলিউডের এমনই কিছু ভাইবোনদের দিকে, আদতে যাদের বয়সের আকাশ-পাতাল ফারাক।
সাইফ আলি খান আর অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান। আবার সাইফ আলি এবং কারিনা কাপুরের পুত্র তৈমুর আলি খান। কিন্তু সারা আর তৈমুরের বয়সের ফারাক শুনলে যে কারও চোখ কপালে উঠবে। তৈমুরের থেকে ২৩ বছরের বড় সারা আলি খান।

আমির খান ও তার প্রথম পক্ষের স্ত্রী রিনার পুত্র জুনেইদ খান। আর আমির এবং কিরণ রাওয়ের পুত্র আজাদ খান। এই আজাদের থেকে জুনেইদ প্রায় ১৮ বছরের বড়।

সঞ্জয় দত্ত এবং রিচা শর্মার কন্যা ত্রিশালা দত্ত। আর মান্যতা ও সঞ্জয় দত্তের কন্যা ইক্রা দত্ত। ত্রিশালার থেকে ইক্রা প্রায় ২২ বছরের ছোট।

অর্জুন কাপুর আর তার দুই বোন জাহ্নবী এবং খুশির মধ্যে সম্পর্ক নিয়ে বেশ পানিঘোলা হয়েছিল এক সময়ে। অর্জুন কাপুর আসলে বনি কাপুরের প্রথম পক্ষের স্ত্রীর পুত্র। সে পক্ষের একটি কন্যাও আছে বনি কাপুরের। তবে জাহ্নবী আর অর্জুনের মধ্যে বয়সের ফারাক প্রায় ১২ বছরের।

বিরাট বয়সের ফারাক শাহরুখ খানের ছোট ছেলে এবং বড় ছেলের মধ্যে। আব্রাম খানের থেকে আরিয়ান খান প্রায় ২০ বছরের বড়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর