,

২১ আগস্ট গ্রেনেড হামলা: রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা

news-image

নিজস্ব প্রতিবেদক : ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড এলাকায় কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ বুধবার সকাল থেকে এই আদালতের চারপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক দোকানপাট বন্ধ দেখা গেছে।

পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের সামনে অস্থায়ী বিশেষ আদালতে বহুল আলোচিত এ মামলার বিচারকাজ অনুষ্ঠিত হয়েছে। আজ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ মামলার রায় ঘোষণা করবেন।

১৪ বছর আগে ২০০৪ সালের ২১ আগস্ট গুলিস্তানে আওয়ামী লীগের সামনে গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করা হয়। আহত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ তদন্ত করে ৫২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত তা আমলে নিয়ে বিচার শুরু করেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য ২২৫ জন সাক্ষীকে আদালতে হাজির করে। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের জন্য দিন ঠিক করেন। ৫২ আসামির মধ্যে অন্য মামলায় জামায়াত নেতা আলী আহসান মুজাহিদ, হুজি নেতা মুফতি হান্নানসহ তিনজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। কারাগারে আছেন ৩১ আসামি। মামলার আসামি তারেক রহমানসহ পলাতক আছেন ১৮ জন। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর