রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কীর্তনখোলা নদীতে স্কুলছাত্রীর ঝাঁপ, এরপর..

news-image

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দিয়ে এক স্কুলছাত্রী আত্মহননের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আত্মহননকারী জিন্নাত হাসান নোভা (১৫) বরিশাল নগরের ফরেস্টার বাড়ি এলাকার বাসিন্দা ও নগরের একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের ড্রেস পরিহিতো ওই ছাত্রী সেতুর ওপর থেকে নদীতে ঝাপ দেয়। পরে জেলেরা তাকে উদ্ধার করে থানা পুলিশকে অবহিত করেন। পারিবারিক সূত্রে জানাগেছে, নোভা এ ধরনের কর্মকাণ্ড আগেও ঘটানোর চেষ্টা চালিয়েছে। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন, যার চিকিৎসা চলছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, কীর্তনখোলা নদী থেকে উদ্ধারের পর নোভাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে তাকে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।