,

বৃষ্টির কারণে ফের বাড়ল সবজির দাম, বেগুন ১৪০ টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর সবজির বাজারে। সরবরাহ কমে যাওয়ায় একাধিক সবজির দাম বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে গোল বেগুন ও গাজর—প্রতি কেজি ১৪০ টাকা। আর বরবটির কেজি উঠেছে ১২০ টাকায়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন চিত্র দেখা গেছে।

কোন সবজির কত দাম?

বাজারে বর্তমানে প্রতি কেজি পটল ৮০ টাকা, বরবটি ১২০ টাকা, ঝিঙা ৮০ টাকা, ধন্দুল ৮০ টাকা এবং চিচিঙ্গা ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া গোল বেগুন ১৪০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, করলা ৮০ টাকা, শসা ৮০ টাকা, টমেটো ১০০ টাকা, গাজর ১৪০ টাকা এবং কচু ও মিষ্টি কুমড়া ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে কাঁচা মরিচের কেজি ১৬০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা এবং পেঁপে ৩০ টাকা। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা এবং চারটি কাঁচা কলার দাম ৪০ টাকা।

বাড়তি দামে নিত্যপণ্য কিনে ক্ষোভ ক্রেতাদের

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আব্দুর রহমান বলেন, কয়েক দিন আগের তুলনায় এখন সবজির দাম বেশ চড়া। গত সপ্তাহে যেসব সবজি তুলনামূলক কম দামে পাওয়া গেছে, সেগুলোই এখন বাড়তি দামে কিনতে হচ্ছে।

তার ভাষায়, বাজারে এসে মনে হচ্ছে প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে।

রামপুরা বাজারের সবজি বিক্রেতা রিফাত হোসেন জানান, কয়েক দিনের বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা থেকে সবজির সরবরাহ কিছুটা কমে গেছে। ফলে পাইকারি বাজারেও দাম বেড়েছে।

তিনি বলেন, আজ পাইকারি বাজারে সবজি কিনতে গিয়ে প্রায় সব ধরনের পণ্যের দাম বাড়তি পাওয়া গেছে। এর মধ্যে বেগুনের দাম সবচেয়ে বেশি—প্রতি কেজি ১৪০ টাকা। বিপরীতে পেঁপে পাওয়া যাচ্ছে সবচেয়ে কম দামে, কেজি ৩০ টাকায়।

বৃষ্টি কমে সরবরাহ স্বাভাবিক হলে সবজির দামও আবার কিছুটা কমতে পারে বলে আশা করছেন বিক্রেতারা।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর