মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবার সামনেই দীপিকাকে চুমু খেল রনবীর! (ভিডিও)

news-image

‘রাম-লীলা’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে দারুণ সখ্য গড়ে ওঠে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের মধ্যে। একসঙ্গে ঘুরে বেড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ঘন ঘন দেখা যেতে থাকে এ জুটিকে। আগামী নভেম্বরেই গাঁটছড়া বাঁধবেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। ফলে সম্পর্কের বিষয়টি এখন নাকি আর প্রকাশ্যে লুকনোর চেষ্টা করেন না এ দুই তারকা। অন্তত তাদের আচরণ দেখে তেমনটাই মনে করছেন অনেকেই।

সম্প্রতি দিল্লিতে একটি সামিট সেরে মুম্বাই ফিরেছেন এই জুটি। হাত ধরে বিমানবন্দর থেকে বেরনোর সময় পাপারাজ্জিরা ঘিরে ধরেন তাদের। এর পর দীপিকাকে গাড়িতে বসিয়ে দেন রণবীর। গাড়ি ছাড়ার আগে প্রকাশ্যেই একে অপরকে চুম্বন করেন এই জুটি। দীপিকার গাড়ি চলে যাওয়ার পর বিমানবন্দর ছাড়েন রণবীর। গোটা ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

কিন্তু এই জুটির বিয়েটা কবে? তা নিয়েও বলিউডে জল্পনা কম নয়। অনেকদিন চুপ করে থাকার দিন কয়েক আগেই মুখ খুলেছেন রণবীর। নায়ক বলেন, ‘আরে আমার বিয়ে সংক্রান্ত সব খবরই তো মিডিয়ার কাছে আছে। আমি তো মিডিয়া থেকেই জানতে পেরে যাই, আমার বিয়ে কবে, কোথায় বিয়ে করছি…। এমনকি একটা ট্যাবলয়েডে তো কোন রঙের শেরওয়ানি পরে বিয়ে করব, সেটাও লিখেছে।’অর্থাৎ বিয়ের জল্পনায় যে তিনি আদৌ খুশি নন, তা বুঝিয়ে দিয়েছেন রণবীর। প্রকাশ্যে সম্পর্ক নিয়ে যে বার্তাই থাকুক, বিয়ের বিষয়ে এখনও মুখে কুলুপ রণবীরেরে।অপরদিকে কোনো মন্তব্যই করেননি দীপাকা।