রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি?’- সালমানকে দীপিকা

news-image

বিনোদন ডেস্ক: বলিউড সেনশেসন দীপিকা পাডুকোনের সঙ্গে বলি অভিনেতা রণবীর সিংয়ের রসায়নটা সবারই জানা। ইতোমধ্যে তাদের বিয়ে নিয়েও গুঞ্জন চলছে। তবে দীপিকার সঙ্গে রণবীর কাপুরেরও সম্পর্ক আছে বলে অনেক সময়ই খবর এসেছে গণমাধ্যমে।

কিন্তু এবার দীপিকা সবাইকে চমকে দিলেন। রণবীর সিং কিংবা রণবীর কাপুর নয়- বজরঙ্গি ভাইজান খ্যাত বলিউড সুপারস্টার সালমান খানকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছেন দীপিকা!

চোখ কপালে উঠার দরকার নেই। কারণ, সত্যি সত্যি এমন প্রস্তাব দেননি নায়িকা। ৫০ বছর বয়সী সল্লু ভাইকে মজা করেই এ প্রস্তাব দিয়েছেন ‘পদ্মাবত’ অভিনেত্রী।

সালমানের শো ‘বিগ বস’-এ হাজির হয়ে সবার সামনেই এমন প্রস্তাব দেন দীপিকা পাডুকোন। এসময় উপস্থিত সবাই একটু দম নিয়ে হেসে লুটোপুটি খান। ]

প্রস্তাব দেয়ার ভঙ্গিটি ছিল এমন- দুজনেই মুখোমুখি বসা। এসময় সালমানের সামনে হাঁটু গেড়ে বসে দীপিকা বলেন, ‘সালমান, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি রাজি?’হাসতে হাসতে সালমান বলেন, ‘দীপিকা হও বা যেই হও বিয়ে আমি করছি না।’বয়স ৫০ পেরিয়ে গেলেও বিভিন্ন অনুষ্ঠানে বিয়ে নিয়ে হরহামেশাই এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় সালমান খানকে।