,

‘ড. কামাল-বি. চৌধুরীরা জামায়াত-রাজাকারের সাথে সংসার করতেই বিএনপির ঘরে’

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘অবশেষে ভালো মানুষের মুখোশ ফেলে ড. কামাল-বি. চৌধুরীরা জামায়াত-রাজাকারের সাথে সংসার করতেই বিএনপির ঘরে ঢুকলো।’

আজ রোববার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নিজ নির্বাচনী এলাকায় এক অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র, নির্বাচন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ড. কামাল-বি. চৌধুরীদের বুলি সবই কথার কথা, যেকোনোভাবে ক্ষমতার ভাগ নেওয়াই আসল কথা, সেকারণেই অবশেষে তারা জামায়াত-রাজাকারের সাথে সংসার করতে বিএনপির ঘরে ঢুকল।’

ইনু বলেন, ‘যেকোনো উপায়ে ক্ষমতার ভাগ নেওয়ার এই হীন উদ্দেশ্য চরিতার্থ করতেই গণতন্ত্র ও নির্বাচনকে জিম্মি করে সাজাপ্রাপ্ত অপরাধীদের মুক্তির দরকষাকষির অপরাজনীতি করছে তারা। জামায়াতের সাথে ঐক্য করার পর যে বিএনপির সাথে কেউ বৈঠক করত না, তাদেরকেই আবার রাজনীতির মাঠে পুণর্বাসন করার জন্য ড. কামাল-বি. চৌধুরীরা কথিত ঐক্য করেছেন।’

এ সময় সতর্কবাণী উচ্চারণ করে ইনু বলেন, ‘যেহেতু তাদের নীতি-নৈতিকতার কোনো বালাই নেই এবং জোট নয়, জোটের নামে আসলে তারা ঘোঁট পাকাচ্ছেন, সেহেতু একটা চক্রান্তের কালো মেঘ রাজনীতির আকাশে দেখা যাচ্ছে। এই কালো মেঘ থেকে দেশ, গণতন্ত্র ও রাজনীতির আকাশকে পরিষ্কার রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে নির্বাচনটা যথাসময়ে করা সম্ভব হয়।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর