,

কসবায় দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত, পুলিশ মোতায়েন

attt 12শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি গ্রামে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে; শ্যামবাড়ি গ্রামের পূর্বপাড়ার সাচ্চু মিয়া ও সবুজ ভূইয়া সমর্থিত লোকজনদের সাথে ওই গ্রামের বড়বাড়ির শিশু মেম্বারের লোকজনদের সাথে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। এ নিয়ে থানায় বেশ কয়েকটি মামলা চলছে। ওই বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে গ্রামের মসজিদ মাঠে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষের ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আহতদের মধ্যে মোজাম্মেল ভূইয়া (৪৫), সবুজ ভূইয়া (২৫), আউলাদ মিয়া (৪৫), হাসেম ভূইয়া (৩৮), শাহ জালাল ভুইয়া (৫৬), আবুল কালাম ভূইয়া (৫৬), সুলতান ভূইয়া (৫৫), নিরব (২৫), আলী হোসেন (২২), ওয়াজিদ (৩০), চুন্নু মিয়া (৫৫), শিশু মিয়া (৫৫) কে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে আবুল কালাম ভূইয়া (৫৬) ও সুলতান ভূইয়ার (৫৫) অবস্থা আশংকাজনক। অন্যান্য আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কসবা থানা অফিসার ইন চার্জ মো. মিজানুর রহমান জানান; দুইপক্ষের মধ্যে পূর্ব থেকে মামলা মোকদ্দমা চলে আসছে। ওই বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। এ ঘটনায় এ পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ