,

যে কারণে বঙ্গভবনে আসেননি প্রিয়াঙ্কা

news-image

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে কৌতুক করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ‘কিছুদিন আগে প্রিয়াঙ্কা দেশে এসেছিল। বাংলাদেশে দেশের বাইরে থেকে যতো রাষ্ট্রপতি, গণ্যমান্য ব্যক্তি আসেন তাদের সবাই শেষ দেখা করতে আসেন বঙ্গভবনে। প্রিয়াঙ্কা যেদিন আসবে তার আগের দিন আমার স্ত্রীকে বলেছিলাম এবার তো প্রিয়াঙ্কা চোপড়া আসবে।’

‘তারপর আর প্রিয়াঙ্কা আসলো না। পরে জানতে পারলাম, আমার স্ত্রী নাকি টেলিফোন করে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছে, প্রিয়াঙ্কা চোপড়ার আসার কী দরকার। তার আসার দরকার নাই।’

শনিবার দুপুর দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের এখান থেকে যাওয়ার কিছুদিন পরই জানতে পারলাম প্রিয়াঙ্কা নাকি আমেরিকা গিয়ে তার চেয়ে বয়সে ১২ বছরের ছোট এক ছেলেকে বিয়ে করেছে। এখন আমার কথা হলো। সে যদি ১০ বছর নিচে নামতে পারে তাহলে ৩০ বছরের উপরে উঠতে সমস্যা কী। এ ধরনের সুযোগ সে যদি এখানেই পেয়ে যেতো, তাহলে তো তাকে সুদূর আমেরিকা যেতে হত না।’

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে মনটা সাময়িক সময়েরর জন্য হলেও চাঙ্গা হয় বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর