ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দু-দল গ্রামবাসীর সংঘর্ষ আহত-৩০
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছে অন্ত:ত ৩০ জন। পূর্ব বিরোধের জের ধরে কসবার শ্যামবাড়ির পূর্বপাড়া ও বড়বাড়ির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়,আজ সকাল ৮ টার দিকে বড়বাড়ির লোকজন পূর্বপাড়ার লোকজনের ওপর হামলা চালায়। এরপরই দু-দলের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে অন্ত:ত ৩০ জন আহত হয়। তাদের মধ্যে ১৫ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে নবী হোসেন ও ওয়াজিদ মিয়া নামে দু-জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় প্রেরন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান-সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।











