,

ক্যাটরিনার নাচের ভিডিও ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক।। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বরাবরের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। ব্যক্তিগত বা সিনেমার নানা বিষয় তিনি স্যোশাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। তার কোনো কিছু পোস্ট দেয়া মানেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে যাওয়া।

তেমনি বৃহস্পতিবার সালমান খান প্রযোজিত ‘লাভযাত্রী’ সিনেমার ‘চোগাদা’ গানের তালে তালে নাচেন এই অভিনেত্রী। এরপর ওই ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট দেন। শুরু হয়ে যায় ভক্তদের মনে তুমুল ঝড়।

ভিডিওতে দেখা যায়, ক্যাটরিনা একটি জিমনেশিয়ামে নাচ করছেন। তার সঙ্গে রয়েছেন দুই প্রশিক্ষক অশ্বিন ও নীতিশ। তাদের ধন্যবাদ জানিয়েছেন ক্যাট।

ক্যাটরিনা এই নাচের মাধ্যমে‘লাভযাত্রী’ সিনেমার শুভকামনা জানান। এ পর্যন্ত ২১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ ক্যাটের নাচ দেখেছে। আর অসংখ্য মন্তব্য তো আছেই।

শুক্রবার মুক্তি পেয়েছে ‘লাভযাত্রী’। এতে অভিনয় করেছেন সালমান খানের ভগ্নিপতি আয়ুশ শর্মা ও আফগান মডেল ওয়ারিনা হুসেন। দুজনেরই এটাই প্রথম ছবি। বলিউডের বেশ কয়েকজন তারকা ‘চোগাদা’ গানের তালে নেচে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিচ্ছেন।

এদিকে ক্যাটরিনা কাইফকে ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় দেখা যাবে। এ ছবিতে রয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন, সুপারস্টার আমির খান ও দঙ্গলকন্যা ফাতিমা সানা শেখ।

এছাড়া সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছেন ‘ভারত’ ছবিতে। ‘জিরো’ ছবিতে জুটি বেঁধেছেন শাহরুখ খানের সঙ্গে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর