,

‘জঙ্গি আস্তানা’য় অভিযান শেষে দুটি মৃতদেহ উদ্ধার

news-image

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান শেষে দুটি মৃতদেহ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭)। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের এ তথ্য জানান।

ঢাকা থেকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জের উত্তর সোনাপাহাড় গ্রামের ‘চৌধুরী ম্যানশন’ নামক একটি বাড়িতে র‌্যাবের বোম্ব ডিসপোজাল টিম অভিযান শুরু করে। অভিযানের প্রায় চল্লিশ মিনিট পর মরদেহ দুটি উদ্ধার করে র‌্যাব।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের ব্রিফ করছেন। সূত্র: দৈ.আমাদের সময়