,

নাইট শিফটে অফিসে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন

news-image

নিজস্ব প্রতিবেদক : পরীক্ষামূলকভাবে চালু হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাইট শিফট। নাইট শিফটে ভোর ৫টা পর্যন্ত অফিস করতে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় অফিসে প্রবেশ করেন। এসময় তিনি সিটি কর্পোরেশন এলাকায় পরিচ্ছন্নতাসহ উন্নয়ন কাজ সরাসরি মনিটরিং করেন। এছাড়া ডিএসসিসি’র বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও রাতে অফিস করেন।

ডিএসসিসি সূত্রে জানা যায়, গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দাফতরিক কাজের গতিশীলতা আরো জোরদার করতে নাইট শিফট চালু করা হয়েছে। এ কারণে রাতে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদেরকে উপস্থিত থাকার জন্য এক অফিস আদেশ জারি করা হয়েছে। ওই আদেশে সংস্থার বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়। গত ১০ সেপ্টেম্বর রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে বাস রুট রেশনালাইজেশন বিষয়ক এক সংবাদ সম্মেলনে মেয়র নাইট শিফটে অফিস চালু করার কথা বলেন। ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর