,

ওয়ানডেতেও ‘বাংলাওয়াশ’

b washহোম অব ক্রিকেট খ্যাত শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পঞ্চম ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে ৫-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে দিয়ে টেস্টের পর ওয়ানডেতেও জিম্বাবুয়েকে ‘বাংলাওয়াশ’ করল স্বাগতিকরা। পাশাপাশি নবমবারের মতো ওয়ানডেতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছে টাইগাররা। একই সঙ্গে দ্বিতীয়বারের মতো জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে মুশফিক-সাকিবরা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের দশটি উইকেটের ৪টি নেন তাইজুল, ৩টি নেন সাকিব, ২টি ও মাশরাফি ১টি উইকেট নেন।

১২৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৪.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এর মধ্য দিয়ে ঘরের মাঠে ২০১৪ সালে টানা পাঁচটি ওয়ানডে ম্যাচ জিতে নেয়ার কৃতিত্ব দেখায়। জিম্বাবুয়ের আগে ২০১৪ সালে কোনো দলের বিপক্ষে ওয়ানডে ম্যাচে জয় পায়নি স্বাগতিকরা।

বাংলাদেশের ৯টি হোয়াইটওয়াশের তালিকা : কেনিয়া (২ বার), নিউজিল্যান্ড (২ বার) ও জিম্বাবুয়ে (২ বার), স্কটল্যান্ড, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকে একবার করে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা