আসছে ‘র্যাম্বো ৫’, নায়ক ৭২ বছরের স্ট্যালোন
বিনোদন ডেস্ক : গত মঙ্গলবার থেকে ‘র্যাম্বো ৫’-এর শুটিং শুরু করেছেন হলিউড মেগাস্টার সিলভেস্টার স্ট্যালোন। অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘র্যাম্বো’র পঞ্চম কিস্তিতে ওয়ার ভেটেরান জন র্যাম্বোর চরিত্রে অভিনয় করবেন এই ৭২ বছরের অভিনেতা।
নিজের অফিসিয়াল সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করে এই মহাতারকা লেখেন, আজ রাত থেকেই নতুন ছবির কাজ শুরু করছি।
ছবিতে একটি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে স্ট্যালোনকে একটি কাউবয় পোশাকে দেখা গেছে।
‘র্যাম্বো’র এই পঞ্চম কিস্তির চিত্রনাট্য লিখছেন ম্যাথিউ কিরুলনিক আর পরিচালনা করবেন আদ্রিয়ান গ্রুনবার্গ।
ছবিটি আগামী বছর মুক্তি পাবে। সূত্র : ডেকন ক্রনিকল











