,

দিনে দিনেই রি-ইস্যু পাসপোর্ট

news-image

নিউজ ডেস্ক।। চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় জরুরি রি-ইস্যু আবেদনের ক্ষেত্রে দিনে দিনেই পাসপোর্ট ইস্যু করবে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর। মঙ্গলবার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান এ তথ্য জানিয়েছেন।

পাসপোর্ট অফিস সূত্র জানায়, আগামী ৪ থেকে ৬ অক্টোবর আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাঠে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশে উন্নয়ন মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেলায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের জন্য বরাদ্দ স্টল ১৮৭ ও ১৮৯ থেকে বিভিন্ন সেবা দেয়া হবে। সেবাগুলোর মধ্যে রয়েছে পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ, জরুরি রি-ইস্যু আবেদনের ক্ষেত্রে দিনে দিনে পাসপোর্ট ইস্যু, বেসরকারি ব্যাংকের বুথ স্থাপনের মাধ্যমে সরাসরি অনলাইনে পাসপোর্ট ফি জমা দেয়া এবং পাসপোর্ট ও ভিসা সম্পর্কিত সব ধরনের তথ্য সরবরাহ।

মহাপরিচালক মাসুদ রেজওয়ান জানান, রি-ইস্যুর ক্ষেত্রে ভেরিফিকেশন লাগে না। তাই সকাল সকাল আবেদন করলে দিনে দিনেই রি-ইস্যু পাসপোর্ট দেয়া হবে। উৎস: যুগান্তর।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর