,

মনোনয়ন পাবো : চিত্রনায়ক শাকিল

news-image

বিনোদন ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নৌকা প্রতীকে ভোট চাইছেন চিত্রনায়ক শাকিল খান।এরই মধ্যে জনসংযোগ কার্যক্রম শুরু করেছেন তিনি। এছাড়া মনোনয়ন পাওয়া নিয়ে আশা প্রকাশ করেছেন তিনি।

তবে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে দল থেকে মনোনয়ন এখনো নিশ্চিত না হলেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ভোট চাওয়ার ঘটনায় বেশ আলোচনার জন্ম দিয়েছেন।

চিত্রনায়ক শাকিল গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমতিক্রমে আমি নিজেই কাজ করে যাচ্ছি। মনোনয়ন পাবো বলে আশা করছি। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, এলাকায় মানুষের দঃখ-দুর্দশা দূর করার চেষ্টা করবো। এছাড়া একটি আধুনিক ও তারুণ্য নির্ভর এলাকা তৈরির স্বপ্ন দেখছি।

চিত্রনায়ক শাকিল খান রামপালে তার গ্রামের বাড়ি গৌরম্ভা বাজার থেকে রোববার বড় ধরনের মোটর শোভাযাত্রা করেন। মোটরসাইকেল যোগে রামপাল উপজেলার চাকশ্রী, পবনতলা, ফয়লাহাট ও বাঘাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। ভোটারদের কাছে লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করে নৌকায় ভোট চান। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী তার সাথে ছিলেন। সূত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর