,

ছেলেকে নিয়ে নতুন ঠিকানায় যেমন আছেন অপু বিশ্বাস

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির সবচেয়ে ব্যবসা সফল নায়িকা অপু বিশ্বাসকে আরও নীকেতনের বাসায় খুঁজে পাওয়া যাবে না। না ঘাবড়ে যাওয়ার কিছু নেই। নায়িকা পুরোরো বাসা ছেড়ে নতুন বাসায় উঠেছেন। বসুন্ধরায় একটি নতুন ফ্ল্যাট কিনেছেন অপু। ছেলে আব্রাম খান জয়কে নিয়ে উঠেছেন সেই বাসাতেই।

আপাতত অপুর হাতে সিনেমার তেমন একটা কাজ নেই। স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকছেন তিনি। দেশের বাইরেও স্টেজ শো করছেন নিয়মিত।

নতুন বাসার ব্যাপারে অপু বিশ্বাস বলেন, ‘আমার এ নতুন ফ্ল্যাটের বিষয়টা প্রায় কমবেশি সবাই জানেন। এটা কিন্তু একবারে টাকা পরিশোধ করে ক্রয় করিনি। অনেক আগে থেকেই এই ফ্ল্যাটের কিস্তি দিয়ে আসছিলাম।’ তবে নতুন ফ্ল্যাট ছেলেকে নিয়ে খুব ভালো আছি।

অপু বিশ্বাস এরই মধ্যে শুটিং শেষ করেছেন দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীকে। কলকাতায় ‘শর্টকাট’ নামেও একটি ছবিতে অভিনয় করেছেন। রফিক সিকদারের ‘ওপারে চন্দ্রাবতী’ ছবিতে সাইমন সাদিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস।

এদিকে গুঞ্জন উঠেছে- বসুন্ধরার বাসাটি নাকি শাকিব খান অপু বিশ্বাস ও ছেলে আব্রাম খানের জন্য কিনে দিয়েছেন। তবে এখনও এর কোনও সত্যতা পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর