,

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে হেফাজত

news-image

দীর্ঘদিন ধরেই কওমী শিক্ষার স্বীকৃতির দাবি জানিয়ে আসছিলেন হেফাজত নেতারা। বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সম্প্রতি তাদের স্বীকৃতি দিয়েছে। যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হেফাজত ইসলাম। জাতীয় সংসদে কওমি সনদের স্বীকৃতি আইন পাশ করায় প্রধানমন্ত্রীকে এ সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী যে কোন এক সময় তারিখ চুড়ান্ত করে প্রধানমন্ত্রীকে তারা সংবর্ধনা দিবে।

কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওয়ায়ে হাদিসকে স্নাতকোওর সমমানের স্বীকৃতিকে হেফাজত ইসলাম ঐতিহাসিক মাইলফলক হিসাবে দেখছে। জাতীয় সংসদে এ আইন পাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হেফাজত ইসলামের চেয়ারম্যান আমির আল্লামা শাহ আহমদ শফী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লামা আহমদ শফী বলেন, কওমি সনদের স্বীকৃতি একটি ঐতিহাসিক মাইলফলক এবং সম্মানের বিষয়।

সংশ্লিষ্টরা বলছেন এই স্বীকৃতির ফলে সমাজের মূলধারায় ফিরতে পারবেন কওমী আলেমরা। এ বিষয়ে আল্লাম শফী বলেন, সনদের স্বীকৃতির জন্য একসময় আলেমরা সরকারি মাদ্রাসায় চুপে চুপে পরীক্ষা দিতে। এখন সরকারি মাদ্রাসার ছাত্ররা এখানে এসে পরীক্ষা দেবে। সরকারি সনদ দিয়ে কওমি উলামাদের সম্মানিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।

চট্টগ্রাম সাতকানিয়া আসনের এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, বিশ্বে যত মাদ্রাসা আছে সবগুলোর মূল হলো কওমি মাদ্রাসা। এই কওমি সনদের স্বীকৃতির জন্য অনেক কষ্ট করেছেন আল্লামা আহমদ শফী। তার এই কষ্টের মূল্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর