,

শিডিউল নেই দুটি ছবি ফিরিয়ে দিলেন ‘খান’ সাহেব

news-image

কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ‘শিকারি’ ও ‘নবাব’ দিয়ে নতুন শাকিবের প্রত্যাবর্তন। ফ্রেশ লুক, আধুনিক পোশাক, নতুন শুটিং স্পট—সব মিলিয়ে এই প্রজন্মের দর্শকরাও ভক্ত বনে যায় ‘হিরো দ্য সুপারস্টার’-এর। পরে একই প্রতিষ্ঠানের ‘চালবাজ’ ও ‘ভাইজান এলো রে’ ছবি দুটিতে অভিনয় করেন শাকিব। প্রতিষ্ঠানটির কর্ণধার অশোক ধানুকার সঙ্গে বাবা-ছেলের সম্পর্কও তৈরি হয়। সবাই ধরে নিয়েছিলেন এসকের হাত ধরেই কলকাতায় ‘ব্যাক টু ব্যাক’ ছবি করবেন তিনি। কিন্তু হলো না। শিডিউল জটিলতার কারণে পরপর দুটি ছবি ফিরিয়ে দিলেন ‘খান’ সাহেব। দুটি ছবিই আগের চার ছবির পরিচালক জয়দীপের পরিচালনা করার কথা। অভিনয় করার কথা শ্রাবন্তী ও মিমির। ভালো বাজেট এবং লন্ডনে শুটিং হওয়ার কথাও ছিল নাকি।

শাকিব বলেন, “কলকাতায় আমার বাজার তৈরি হয়েছে। এসকেও চায় আমার চাহিদাকে কাজে লাগাতে। কিন্তু তারা যে সময়ে শিডিউল চেয়েছিল তখন আমার ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ ও ‘শাহেনশাহ’ শুটিং করার কথা। এরপরই শুরু হবে ‘বীর’। কোনোভাবেই সময় বের করতে পারলাম না। তবে শিগগিরই এসকের সঙ্গে কাজ শুরু হবে বলে মনে করছি।”

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর