রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল শিক্ষার্থী প্রেমিক যুগলের রাত্রী যাপন, অতঃপর…

news-image

পাবনার চাটমোহরে স্কুল শিক্ষার্থী প্রেমিক যুগলের যাত্রী যাপনের পরে সকালে এলাকাবাসীর কাছে হাতে নাতে ধরা পড়ায় এলাকাটিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরে এই প্রেমিক যুগলকে আটকের পরে পুলিশের কাছে সোপর্দও করা হয়। রোববার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের তেনাপিড় বটতলা এলাকার মিরাজ হোসেনের বাড়ি থেকে তাদের দু’জনকে আটক করে এলাকাবাসী।

আটক প্রেমিক যুগল উপজেলা মথুরাপুর ইউনিয়নের লাউতিয়া গ্রামের আবু সাঈদের ছেলে আশিকুর রহমান আশিক এবং তেনাপিড় বটতলা এলাকার এক প্রবাসীর মেয়ে। তারা দু’জনেই উপজেলার মথুরাপুর সেন্ট রীটাস হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মা মারা যাওয়ার পর এবং বাবা প্রবাসে অবস্থান করার কারণে মথুরাপুর ইউনিয়নের তেনাচেড়া গ্রামের নানা মিরাজ হোসেনের বাড়িতে ঠাঁই হয় মেঘলা খাতুনের। সহপাঠী হওয়ার সুবাদে একই ইউনিয়নের লাউতিয়া গ্রামের আবু সাইদের ছেলে আশিকের সাথে সম্প্রতি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মেঘলার। দু’জনেই সেন্ট রিটাস হাইস্কুলে দশম শ্রেণিতে পড়ে। আগামী বছর তারা এসএসসি পরীক্ষা দেবে। শনিবার রাতে প্রেমিকা মেঘলার সাথে দেখা করতে এসে সেখানে রাতযাপন করে আশিক। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে রোববার ভোরে তাদের দু’জনকে আটক করে বিচার শালিস বসায় স্থানীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল জানান, আগামী বছর তারা দু’জনেই (মেঘলা-আশিক) এসএসসি পরীক্ষা দেবে। ভবিষ্যতে তারা এমন কাজ আর করবে না মর্মে মুচলেকা দিলে এবং পড়াশোনার কথা চিন্তা করে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।