,

একি মন্তব্য করলেন বিরাট আনুশকার ‘সুই ধাগা’ দেখে!

news-image

বিনোদন ডেস্ক।। স্ত্রী আনুশকা অভিনীত ‘পরী’ সিনেমাটি দেখে ভয় পেয়েছিলেন বিরাট কোহলি। আর এবার ‘সুই ধাগা’ দেখার পর চোখে পানি চলে এসেছে তার। আনুশকার নতুন সিনেমা দেখে কোহলি বলেন, ‘সুই ধাগা ইমোশনাল রোলারকোস্টার।’
শুক্রবার ভারতে মুক্তি পাচ্ছে আনুশকা শর্মা ও বরুণ ধাওয়ান অভিনীত ‘সুই ধাগা’। এই সিনেমাতে মমতা নামের চরিত্রে অভিনয় করছেন বিরাট-পত্নী আনুশকা। আর মৌজি নামের চরিত্রে অভিনয় করছেন বলিউডের ‘চকোলেট হিরো’ বরুণ ধাওয়ান।

মুুক্তির আগের দিন ছিল সিনেমাটির প্রিমিয়ার শো। যা দেখার পর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকেই। সেই তালিকায় আছেন খোদ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিও। ‘সুই ধাগা’-তে আনুশকার অভিনীত মমতা চরিত্র দেখার পর তিনি এতটাই মুগ্ধ হয়েছেন যে, ইতিমধ্যেই দুইবার দেখেছেন সিনেমাটি। আর তারপর বেশ ঢাকঢোল পিটিয়েই আনুশকার প্রশংসা করেন বিরাট।
টুইটারে তিনি লেখেন, ‘প্রথমবার দেখার পর যতটা ভালো লেগেছিল, দ্বিতীয়বার দেখার পর ‘সুই ধাগা’ আরও বেশি ভালো লেগেছে। এই সিনেমা তে অনবদ্য কাজ করেছে পুরো টিম। মৌজি (বরুণ ধাওয়ান) দারুণ করেছে। কিন্তু মমতা (আনুশকা) আমার হৃদয় হরণ করেছে। চরিত্রের মধ্যে একটা নিরীহভাব এবং একাধারে প্রভাব বিস্তারকারী শক্তিশালী দক্ষতা আমাকে বাধ্য করেছে বার বার প্রেমে পড়তে। আমার ভালোবাসার জন্য আমি গর্বিত। মিস করবেন না, দেখে আসুন। উৎস : জি নিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর