বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা পৌরসভা মেয়রসহ ৯ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

B Baria Mapশেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছের বিরুদ্ধে গত শুক্রবার রাতে কসবা থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। পৌর শহরের খারপাড়া গ্রামের গেদু মিয়া বাদী হয়ে মেয়র ও তাঁর ভাইসহ ৯ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে; কসবা পৌর এলাকার খারপাড়া গ্রামের গেদু মিয়ার বাড়িতে পূর্ব বিরোধের জের ধরে গত বুধবার সকালে (২৬ নভেম্বর) মেয়র মুহাম্মদ ইলিয়াছ ও তাঁর লোকজন হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর করেছে। গেদু মিয়ার মা জয়দুনের নেছা, ভাইয়ের স্ত্রীসহ কয়েকজন আহত হয়েছে। এতে গেদু মিয়ার ৫০ হাজার টাকা পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। এ সময় মেয়রের লোকজন নগদ ৩২ হাজার টাকা লুট করেছে।
কসবা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন; গেদু মিয়ার বাড়িতে বে-আইনীভাবে ভয়ভীতি প্রদর্শন করে ত্রাস সৃষ্টি করে ভাংচুর ও ক্ষতিসাধন করায় দ্রুত বিচার আইনে মেয়রসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে।
পৌরসভা মেয়র মুহাম্মদ ইলিয়াছের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের জানান, গেদু মিয়ার পরিবারে নিজেদের মাঝে সমস্যা সমাধানের জন্য পৌর কাউন্সিলর আলহাজ্ব জসিম উদ্দিন আহাম্মদ, কাউন্সিলর কামাল সরকার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে সালিসী সভা হওয়ার কথা ছিল। তিনি তা না করে কসবা থানায় এজাহার দায়ের করে। মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানাউট ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা এর কোন অংশেই সম্পৃক্ত নই। আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করি।

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা