,

‘জামা খুলে ইরফানের সামনে নাচতে বলেছিলেন পরিচালক’

news-image

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা নানা পাটেকরের পর এবার পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন তনুশ্রী দত্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তনুশ্রী জানান, পরিচালক বিবেক অগ্নিহোত্রী তাকে নগ্ন অবস্থায় সুনীল শেঠি ও ইরফান খানের সামনে নাচতে বলেছিলেন।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ’র এক সাক্ষাৎকারে বাঙালি অভিনেত্রী অভিযোগ করেন, ২০০৫ সালে ‘চকোলেট’-এর শুটিংয়ের সময় বিবেক অগ্নিহোত্রী শুটিং সেটের মধ্যেই তাকে অপমান করেন। বলেন, ‘জামা কাপড় খুলে ফেল। সুনীল শেঠি এবং ইরফান খানের সামনে গিয়ে নাচ’।

পরিচালকের এ কথা শুনে ওই সময় অবাক হয়ে গিয়েছিলেন সেটে উপস্থিত অন্যান্য তারকাও। এ সময় সঙ্গে সঙ্গেই ওই আজব দাবির বিরোধিতা করেছিলেন ইরফান খান ও সুনীল শেঠি।

ইরফান খান জানান, কেন আমাদের মুখের অভিব্যক্তি পাওয়ার জন্য তনুশ্রী দত্তকে নাচতে হবে? তারা অভিনয় করতে জানেন। শুটিংয়ের মধ্যে কাকে কী করতে হবে, তা জানা আছে। তাহলে মুখের অভিব্যক্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে চেঁচিয়ে ওঠেন তিনি। পাশাপাশি সুনীল শেঠিও সেদিন বিবেক অগ্নিহোত্রীর ওপর খেপে যান। ওইদিনের ঘটনায় সুনীল ও ইরফান দুজনই রেগে যান।

সাক্ষাৎকারে তনুশ্রী আরও বলেন, ‘এখন পর্যন্ত বেশ কিছু ভাল মানুষ রয়েছেন ইন্ডাস্ট্রিতে। সেই কারণে বিবেক অগ্নিহোত্রীর মতো মানুষরা প্রকাশ্যে অভিনেত্রীদের সব সময় শ্লীলতাহানি করতে পারে পারেন না।’
যদিও এখনও পর্যন্ত বিবেক অগ্নিহোত্রী এ বিষয়ে কোনো পাল্টা মন্তব্য করেননি।

এদিকে তনুশ্রীর অভিযোগের বিপরীতে নানা পাটেকর বেশ মজার ছলেই উত্তর দেন। তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ শুনে প্রথমে হেসে ফেলেন নানা। পরে জিজ্ঞাসা করেন, এতে তার কী করার আছে? পাশাপাশি আরও বলেন, ‘তনুশ্রী কোন বিষয়টিকে যৌন হেনস্থা বলছেন?’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর