,

খালেদার জিয়ার জনসভায় মানুষের ঢল

89735_Khaleda-Zia

ডেস্ক রির্পোট:বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের প্রধান বেগম খালেদা জিয়ার কুমিল্লার জনসভাস্থলে মানুষের ঢল নেমেছে। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে টাউন হল মাঠ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন খালেদা জিয়া।

জেলার পার্শ্ববর্তী উপজেলা চান্দিনা, ব্রাহ্মণপাড়া, মুরাদনগর, লাকসাম, নাঙ্গলকোট, বুড়িচং, বরুরা, চৌদ্দগ্রামসহ বিভিন্ন স্থান  থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্রোতের মতো জনসভাস্থলে আসছেন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। তারা নেচে গেয়ে ঢোলের বাদ্য বাজিয়ে আনন্দ উল্লাস করছেন। ‘অবৈধ’ সরকারের পতনের দাবিতে মুহুর্মুহু স্লোগান আর করতালিতে মুখরিত হচ্ছে জনসভাস্থল।

এদিকে ঢাকা-কুমিল্লা মহাসড়কের দাউদকান্দি অংশে অন্তত ৩০-৪০টি তোরণ ভেঙে ফেলা হয়েছে। জানা গেছে- রাতের আধারে ট্রাক দিয়ে সেগুলো গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া অনেক স্থানে খালেদা জিয়া, তারেক রহমান ও ড. খন্দকার মোশাররফ হোসেনের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা