মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসএমএমইউ হাসপাতালে আগুন

news-image

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) বি-ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে দায়িত্বরত কর্মকর্তা জানান, কিছুক্ষণ আগে পিজি হাসপাতালের বি-ব্লকের একটি কাপড়ের গোডাউনে আগুন লেগেছে।আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের হেড কোয়াটার্স থেকে ৫ ইউনিট পাঠানো হয়েছে।