,

ছাত্রকে নিয়ে উধাও শিক্ষিকা

news-image

বরিশাল সদরের ২৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম হরিণাফুলিয়া এলাকায় এইচএসসির ছাত্রকে নিয়ে শিক্ষিকার লাপাত্তা হওয়ার ঘটনায় এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। গত বুধবার দুপুরে ওই ২ জন প্রেমের টানে অজানা উদ্দেশে পাড়ি দেয়।

সূত্র জানায়, ওই এলাকার শ্রমিক মজিবর হাওলাদারের মেয়ে ও মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী ঝুমুর আক্তার (২৪) এর কাছে প্রাইভেট পড়ত একই এলাকার দলিল লেখক পলাশ সরদারের এক মাত্র ছেলে ও বরিশাল সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র পাভেল সরদার (১৭)। পড়াশোনার সূত্র ধরে তাদের মাঝে তৈরি হয় অসম প্রেম। যার পরিপ্রেক্ষিতে বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ওই দু’জন প্রেমের টানে অজানা উদ্দেশে পাড়ি দেয়।

এ বিষয়ে পাভেলের পিতা হারুন অর রশিদ পলাশ সরদার তার তরুণ ছেলেকে খুঁজে না পেয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পলাশ সরদার বলেন, আমার ১৭ বছর বয়সী ছেলেকে তার চেয়ে ৭ বছরের বড় শিক্ষিকা ঝুমুর ফুসলিয়ে অজানা স্থানে আটকে রেখেছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, ৩ বছর ধরে ঝুমুরের কাছে প্রাইভেট পড়ত পাভেল। প্রাইভেট পড়ার মধ্য দিয়েই তাদের মধ্যে গভীর ভালোবাসা ও প্রেমের জন্ম হয়। শিক্ষক-ছাত্রের এই প্রেমের কাহিনী নিয়ে এলাকার মানুষের মধ্যে ইতোমধ্যে সৃষ্টি হয়েছে নানা কৌতুহলের। এ ঘটনা বরিশাল নগরী টক অফ দ্যা টাউনে পরিণত হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর