,

১৫ ডিসেম্বর হজের টাকা জমা নেয়া শুরু

89220_Hajjডেস্ক রির্পোট :আগামী ১৫ ডিসেম্বর থেকে ২০১৫ সালের হজের টাকা জমা নেয়া শুরু হবে। শেষ হবে ৩০ জানুয়ারি। সৌদি সরকারের নতুন নিয়ম অনুযায়ী এ সময়ের মধ্যে হজযাত্রীদের মোয়াল্লেম ফি জমা দিতে হবে।

ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, নতুন এই নিয়ম অনুযায়ী মেশিন রিডাবল পাসপোর্ট-এমআরপি এবং মোয়াল্লেম ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পরে এই তালিকা সৌদি সরকারের কাছে জমা দিতে হবে।

তিনি আরো জানান, হজ প্যাকেজের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এটি অনুমোদনের জন্য আগামি ৮ ডিসেম্বর মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। পরে সবাইকে জানানো হবে।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মো: বাবুল হাসান, হজ অ্যাজেন্সি অ্যাসোসিয়শেন অব বাংলাদেশ-হাবের সভাপতি মো: ইব্রাহিম বাহারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে