,

এবার যুগ্ম সচিব পদে ১৫৪ জনের পদোন্নতি

news-image

নিজস্ব প্রতিবেদক: পর্যাপ্ত পদ না থাকলেও জনপ্রশাসনে একের পর এক পদোন্নতি চলছেই। বৃহস্পতিবার ১৫৪ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছে। এর আগে গত ৩০ আগস্ট ১৬০ জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছিল। জাতীয় নির্বাচনের আগে উপসচিব পদেও আরেক দফায় পদোন্নতির প্রক্রিয়া চলছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, যুগ্ম সচিবের নিয়মিত পদ আছে ৪৩০টি। বৃহস্পতিবার নতুন পদোন্নতি পাওয়া ১৫৪ জন কর্মকর্তা মিলিয়ে এখন এই পদে মোট কর্মকর্তা হয়েছেন ৭৬৭ জন।

গত কয়েক বছর ধরেই জনপ্রশাসনের মধ্যম স্তরের তিন পদ-উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবের সংখ্যা পদের চেয়ে দ্বিগুণ বা তারও বেশি হয়ে গেলেও এই তিন পদে একের পর এক পদোন্নতি দেওয়া হচ্ছে। ফলে পদোন্নতি পেলেও অনেককেই এক বা ক্ষেত্র বিশেষ দুই স্তর নিচের পদে কাজ করতে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর