,

বাংলাদেশ ওয়ানডে সিরিজ জয়

Masrafi=26জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজও জিতেছে বাংলাদেশ। আজ তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ ১২৪ রানে জয় পেয়েছে।ফলে ৫ ম্যাচ সিরিজে বাংলাদেশ ৩-০-এ এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে। এখন টার্গেট টেস্ট সিরিজের মতো ওয়ানডেতেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা।

আজ মিরপুরে ২৯৮ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে সফরকারীরা ৩৯.৫ ওভারে ১৭৩ রানে অল আউট হয়ে যায়। আরাফাত সানি ৪টি, মাশরাফি মর্তুজা ও রুবেল হাসান ২টি করে এবং সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ ১টি করে উইকেট নেন।

তবে জিম্বাবুয়ের ইনিংসের শুরুতে মাশরাফি দুটি উইকেট নিয়ে জিম্বাবুয়েকে চেপে ধরেন। তারা ওই অবস্থা থেকে আর বের হতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেটের পতন তাদের জয়ের দিকে ঠেলে দেয়।

জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫৩ (অপ.) করেন চিগুম্বুরা। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে করেছিল ৭ উইকেটে ২৯৭ রান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা