রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর অন্তরঙ্গ দৃশ্যে স্ত্রীর আপত্তি!

news-image

ভারতীয় অভিনেতা আয়ুষ্মান খুরানা তখন সবে বলিউডে পা রেখেছেন। তাকে চিনত মাত্র কয়েকজন। সঞ্চালক-কমেডিয়ান হিসেবে পরিচিতি পেলেও, অভিনেতা হিসেবে পরিচিতি ছিল সামান্যই। ২০১২ সালের সেই ছবি নিয়ে কথা বলতে গিয়ে আয়ুষ্মান জানান, চুম্বনের দৃশ্যে তিনি অভিনয় করুক সেটা তার স্ত্রী (তাহেরা) একেবারে চাননি।

তখন টেলিভিশনে উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা খুরানা সুজির সরকার পরিচালিত রোমান্টিক কমেডি ধাঁচের চলচ্চিত্র ভিকি ডোনারে অভিনয়ের মাধ্যেম বলিউডে আত্মপ্রকাশ করে এ অভিনেতা। চলচ্চিত্রটি ব্যাবসায়িকভাবে সাফল্য অর্জন করে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়ুষ্মান বলেন, ‘অবশ্যই ওর (তাহেরা) সমস্যা হয়েছিল। কারণ ও একেবারে এর জন্য প্রস্তুত ছিল না। আসলে আমরা একে অপরের প্রথম প্রেম। আমরা সেই সময় একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও গেছি। ও চায়নি যে আমি কোনও চুম্বনের দৃশ্যে কাজ করি।’

আয়ুষ্মান আরও বলেন, কিন্তু ও একজন শিল্পী। ও বিষয়টা বুঝতে শিখেছে। ৮ বছর হয়ে গেছে আয়ুষ্মান ও তাহেরার বিয়ের। তাদের দুই সন্তানের নাম ভিরাজভির ও ভিরুষ্কা।আয়ুষ্মান এখন ব্যস্ত তার আগামী ছবি অন্ধাধুন ও বাধাই হো-র প্রচারে।