,

মোদিকে হিন্দিতে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

news-image

ভারত থেকে জ্বালানি সরবরাহ করতে পাইপলাইন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সময় তারা একে অপরকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

মঙ্গলবার বিকাল ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের নির্মাণকাজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

গতকাল সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ছিল। অনুষ্ঠানের এক ফাঁকে হিন্দিতে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে হিন্দিতে নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীজী, আপকো (আপনাকে) ধন্যবাদ। কাল আপকে জনমদিন থে (গতকাল আপনার জন্মদিন ছিল), জনমদিন মোবারক হো (জন্মদিনের শুভেচ্ছা নেবেন)। অর আপ দীর্ঘজীবী হো (আপনি দীর্ঘজীবী হোন)।

শেখ হাসিনার বক্তব্য শেষে নরেন্দ্র মোদি নিজের বক্তব্য রাখার একপর্যায়ে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাকে ১০ দিন আগেই আগাম শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে সামনে রেখে মোদি বাংলায় বলে উঠেন, ‘শুভ জন্মদিন’। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী দিনের সাফল্য ও দেশসেবায় সফলতা কামনা করেন। এ সময় প্রধানমন্ত্রীসহ উপস্থিত সবাই হাসি ও করতালি দিয়ে মুহূর্তটি উপভোগ করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর