,

৫দিন ধরে চলছে ব্রাহ্মণবাড়িয়ায় শহরে দু”দলের সংর্ঘষ

SSSSSSSSSSSSSHHHHHHHHHHHHHHHHHH-150x138নিজস্ব প্রতিবেক : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পীরবাড়ী ও শরিফপুরের মধ্যে গত ৫দিন ধরে চলছে সংর্ঘষ। ৫দিনে আহত হয়েছে শতাধিক লোক। ৩০/৪০ বাড়ি ভাংচুর ও অগ্নিকান্ড এবং লোটপাটের ঘটনাও ঘটেছে। পুলিশ সাময়িক সংর্ঘষ থামলেও আবার চলে পালা দিয়ে সংর্ঘষ। সামাজিক ভাবে একাধিকবার নিষ্পত্তি করার উদ্যোগ নিলেও তাও বাস্তবায়ন করা এখনও যায়নি। তবে পুলিশ বলছে আর সংর্ঘষ হবে না। তারপরও হচ্চে সংর্ঘষ। বন্ধ করার জন্য নানান উদ্যোগ গ্রহন করার কথা বলছে পুলিশ। এ ব্যাপারে আগামী শুক্রবার সমঝোতার রয়েছে। বিস্তারিত আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মো.শফিকুল ইসলাম এর পাঠানো রির্পোটে।

চলতি সপ্তাহের শুক্রবার বিকেলে ব্রাহ্মনবাড়িয়ার পৌর এলকার পীরবাড়ী মোহাম্মদ আলী মিয়ার ৬ষ্ট শ্রেনীর স্কুল পড়–য়া কন্যা কে পাশের পাড়ার শরীফ পুরের মহিত মিয়ার ছেলে উত্যক্ত করে। এ নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় প্রথমে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সুত্রপাত ঘটে। এর পর থেকে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে থেমে গত ৫দিন ধরে বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে। এই সংর্ঘষের ঘটনায় উভয়পক্ষের আহত হয়েছে কমপক্ষে শতাধিক লোক। বাড়িঘর ভাংচুর,লোটপাট আর অগ্নিকান্ডের ঘটনা চলছে প্রতিদিন। দু’দলের অবস্থান দুই পাশে হওয়ায় প্রতিনিয়িত সংর্ঘষের কারণে বন্ধ হয়ে যায় কুমিল্লা সিলেট মহাসড়কে যান চলাচল। সুযোগ পেলে রাতেও সংর্ঘষের ঘটনা ঘটে। আর সংর্ঘষ গুলোতে দু’দলের লোকজন ঐক্যবদ্ধ ভাবে রাম দা, টেটা, কুচ, বল্লম, এক কাইট্টা, তীর ধনুক ব্যবহার করা হচ্ছে। তবে ডিজিটাল যুগে এখন ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটছে। গত ৫দিনের সংর্ঘষে পুলিশ প্রতিবার পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে দাবি করলে আজও সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পারিনি। পুলিশ বিরুদ্ধে বরং অভিযানের নামে  হয়রানির অভিযোগ রয়েছে। বিষয়টি সমাধানে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহনের পাশপাশি আগামী শুক্রবার দু’দলের সমঝোতা সভার কথা রয়েছে।

যতো কথাই বলা হোকনা কেন,প্রশাসন যতো ব্যবস্থার কথাই বলুক বাস্তবতা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার পীরবাড়ি ও শরিফপুরের দু’দলের দাঙ্গা বন্ধ হচ্ছেনা। কিন্তু এখানকার নিরীহ মানুষ বেশীরভাগ মানুষই চান শান্তি। কবে বন্ধ হচ্ছে সংর্ঘষ। এ প্রশ্ন এখন এই এলাকার মানুষের।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর