মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন ১২ জন

news-image

বিএনপি জামাতের পেট্রোল বোমায় দগ্ধদের পরিবার, গুরুতর অসুস্থ ও চিকিৎসাধীন দলীয় নেতা-কর্মী, চিকিৎসাধীন সাবেক জাতীয় ফুটবলার, সন্ত্রাসীদের হামলায় নিহত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ মোট ১২ জনকে এক কোটি ৭৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে গণভবনে তাদের পরিবারের সদস্যদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন তিনি।

অনুদানপ্রাপ্তদের মধ্যে ব্রাম্মণবাড়ীয়ার নাসরিন বেগমের স্বামী জজ মিয়া ২০১৪ সালে বিএনপি জামাতের ছোড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে এখনো চিকিৎসাধীন আছেন। তিনি ট্রাক চালকের সহযোগী ছিলেন।

ব্রাম্মণবাড়ীয়া জেলার সরাইলের সালাম বেগমের স্বামী মন মিয়া ছিলেন ট্রাক চালক। বিএনপি জামাতের ছোড়া পেট্রোল বোমায় তিনিও আহত হয়েছিলেন।

অনুদানগ্রহণকারী বিনা পারভীনের স্বামী মো. জালালউদ্দিন ছিলেন ডিবির পুলিশ পরিদর্শক। অবৈধ অস্ত্র উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এছাড়া ফুটবল ফেডারেশনের সদস্য অসুস্থ ফজলুর রহমান ও আবাহনী লিমিটেডের সাবেক ফুটবলার শেখ আশরাফ আলীকেও আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।