,

সৌদিতে ইকামার মেয়াদ বাড়ছে ৪ বছর

KSAসৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী কর্মী ও বিনিয়োগকারীদের পাঁচ বছরের জন্য ইকামা (বৈধ কাগজ) নবায়ন করতে যাচ্ছে সৌদি সরকার। যা আগে এক বছরের জন্য নবায়ন করা যেত।আর এ সুখবরটি প্রকাশ হওয়ার পর থেকেই জাতি-বর্ণ-নির্বিশেষে সব সৌদি প্রবাসীদের মধ্যে দেখা গেছে আনন্দের উচ্ছ্বাস।

সৌদি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সুলাইমান আল ইয়াহিয়া বলেন, ‘এক বছরের ইকামা পাঁচ বছরের জন্য নবায়নের পাশাপাশি “ইকামা” নামের স্থলে “রেসিডেন্ট আই ডি” অর্থাৎ আবাসিক আই ডি করারও পরিকল্পনা আছে।’

খুব দ্রুতই এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে গত রোববার তিনি সাংবাদিকদের জানান।

সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স মুহাম্মদ বিন নায়েফের অনুমোদনের পরপরই যত দ্রুত সম্ভব এটি কার্যকর করা হবে।

মেজর জেনারেল সুলাইমান আল ইয়াহিয়ার এ বিবৃতিকে প্রশংসা করে প্রবাসী সিদ্দিক আহমেদ বলেন, ‘পাঁচ বছরের জন্য ইকামা নবায়নের বিষয়টি প্রবাসীদের চাকরি নিরাপত্তা প্রদানসহ কন্টাক্ট্রিং কোম্পানিগুলোকে যথাসময়ে কাজ শেষ করতে সহায়তা করবে।’

বাংলামেইল২৪ডটকম

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা