কসবায় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় উপস্থিত ৮৭৯৭জন

downloadনিজস্ব প্রতিবেদক:২০১৪ সালের প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা সারাদেশে একযোগে গত রোববার (২৩ নভেম্বর) শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ১৭টি কেন্দ্রে মোট ৯০৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত হয়েছে ৮৭৯৭ জন ও অনুপস্থিত রয়েছে ২৮৯জন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউল হক শিকদার সাংবাদিকদের জানান, উপজেলা প্রশাসন, শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন ও মাদরাসার শিক্ষকদের সহযোগিতায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কিছু বেশী।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা