বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিটিসিএল মাইক্রোওয়েভ স্টেশনে অগ্নিকান্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

BTCL-150x150প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘরে অবস্থিত বিটিসিএল মাইক্রোওয়েভ স্টেশনের রেডিও রুমে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ঢাকা, সিলেট সহ জেলার সবকটি উপজেলার প্রায় চার হাজারের অধিক টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়।
সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। সকাল সাতটার দিকে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনা ও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে, বিটিসিএলের উপ সহকারী প্রকৌশলী মমিনুল হক জানান, বিটিসিএল মাইক্রোওয়েভ স্টেশনের রেডিও রুমে আগুন লাগার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুনে ষ্টেশন রুমে কয়েক কোটি টাকার মালামাল ভষ্মীভূত হয়। আগুন লাগার ফলে প্রধানমন্ত্রীর সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্সটি বাতিল করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ওয়ালিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন নেভাতে পৌনে ১ ঘন্টা সময় লাগে। ঘটনার পর ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত ফাইবার দ্রুত মেরামত করার উদ্যোগ নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা

ট্রফি চেটে আলোচনায় ইয়ামালের ছোট ভাই

৪ বছর ধরে বন্ধ হাসপাতালের অক্সিজেন প্লান্ট