,

চাঁদপুরের জঙ্গলে ৩০০ বছরের পুরনো মসজিদের মধ্যে যা পেলো

news-image

চাঁদপুরে জঙ্গলের ভেতরে সন্ধান মিলেছে প্রায় ৩০০ বছর আগের পুরনো একটি মসজিদের। সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোটসুন্দর গ্রামের তালুকদার বাড়ি এলাকায় এ মসজিদটির সন্ধান পাওয়া যায়।

বুধবার বিকালে পুরো জঙ্গলটি পরিষ্কার করার সময় এটি সবার নজরে আসে।স্থানীয়রা জানান, এলাকার প্রয়াত মুরব্বিরা জানিয়ে গিয়েছিলেন এখানে একটি পুরনো স্থাপনা আছে। কিন্তু কেউই সেখানে যেত না। কারণ এই মসজিদটির ওপরে একটি বিশাল আকারের গাছ ও তার শেকড়, বাঁশঝাড়, অন্যান্য লতাপাতা এর বাইরের অংশকে ঢেকে রেখেছিল।

পরে ওই বাড়ির আজিজ তালুকদার নামে একজন ১০-১২ বছর আগে গাছটি কেটে এটিকে দৃশ্যমান করার উদ্যোগ নেন। কিন্তু পরবর্তীতে কোনো কারণে তিনি আর আগ্রহ প্রকাশ করেননি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আল মামুন বলেন, এটি এতই ভেতরে ছিল যা সম্পূর্ণ দৃশ্যমান করা তার পক্ষে সম্ভব ছিল না। তবে সে সময়ে এটির খবর তিনি স্থানীয় লোকজনকে জানান। কিন্তু ভয়ে কেউ এ মসজিদটিকে দৃশ্যমান ও সংরক্ষণের উদ্যোগ নেননি।

পরবর্তীতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য এবং ওই ইউনিয়নের বাসিন্দা ডা. দীপু মনির উদ্যোগে মসজিদটি দৃশ্যমান করার ব্যবস্থা করা হয়।

তিনি বলেন, আমরা ধারণা করছি, প্রায় ৩০০ বছর আগে সুলতানি আমলে মসজিদটি নির্মিত হয়েছে। এক গম্বুজবিশিষ্ট মসজিদটির দেয়ালঘেঁষে চারপাশে ৪টি ছোট মেম্বার রয়েছে। পুরো মসজিদটি পোড়া ইট,বালি, চুনা দিয়ে নির্মিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চাঁদপুর সদর আসনের এমপি ডা. দীপু মনি বলেন, ৪-৫ বছর আগে আমি কোনো একটি বইতে আমাদের এলাকায় এমন একটি মসজিদ আছে সেটির খবরটি জেনেছিলাম। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে মসজিদটি শনাক্ত করা সম্ভব হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর