,

নদ-নদীর পানিবৃদ্ধি অব্যাহত, কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমারসহ প্রধান নদ-নদীর পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। নদ-নদীর অববাহিকায় ২৫টি ইউনিয়নের শতাধিক চরগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে চার হাজার পরিবারের ২০ হাজার মানুষ।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ধরলার পানি অপরিবর্তিত থাকলেও ব্রহ্মপুত্রে ২৫ সেন্টিমিটার, দুধকুমারে ৩৭ সেন্টিমিটার এবং তিস্তায় ছয় সেন্টিমিটার পানি বেড়েছে। ধরলা নদীর পানি বিপৎসীমার মাত্র ২৮ সেন্টিমিটার নিচে অবস্থান করছে। নদ-নদী অববাহিকার ২৫টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় মানুষের মধ্যে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই গবাদি পশুসহ নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে।

এসব এলাকার এক হাজার হেক্টর জমির আমন ক্ষেতসহ অন্য ফসল পানিতে তলিয়ে গেছে। পানি বাড়ার সাথে সাথে সদর উপজেলার সারোডাব, ভোগডাঙা, উলিপুরের থেতরাই, ফুলবাড়ীর শিমুলবাড়ি, চিলমারীর জোড়গাছসহ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। গত ২৪ ঘণ্টায় গৃহহীন হয়ে পড়েছে এসব এলাকার ৪০টি পরিবার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর