বিটিসিএল মাইক্রোওয়েভ স্টেশনে আগুন ,ব্রাহ্মণবাড়িয়ায় টেলিযোগাযোগ বন্ধ

BTCLব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে অবস্থিত বিটিসিএল মাইক্রোওয়েভ স্টেশনের একটি কক্ষে আগুন লেগে কয়েক কোটি টাকার যন্ত্রাংশ পুড়ে গেছে। এতে জেলার সবক’টি উপজেলার প্রায় চার হাজারেরও বেশি টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছে।
 সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সকাল ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
 আগুনের ঘটনা ও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে বিটিসিএলের উপ-সহকারী প্রকৌশলী মমিনুল হক জানান, সকালে নিচতলার মাইক্রোওয়েভ কক্ষটিতে আগুন লাগে। আধা ঘণ্টার আগুনে কয়েক কোটি টাকার ক্যাবল ও যন্ত্রাংশ পুড়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওয়ালিউল্লাহ জানান, আগুন পুরোপুরি নেভাতে প্রায় ৪০ মিনিট সময় লেগেছে।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা