,

জয়ার নতুন সিনেমার এক ঝলক (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক: অভিনয় নৈপুণ্যে নজর কেড়েছেন জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায় এখন নিয়মিতই অভিনয় করছেন তিনি। সম্প্রতি অভিনয় করেছেন টালিউডের সৃজিত মুখার্জির পরিচালনায় ‘এক যে ছিল রাজা’ সিনেমায়।

এই সিনেমাটি ভাওয়াল সন্ন্যাসীর গল্পকে ঘিরে তৈরি হয়েছে। আজ সোমবার (১০ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অন্তর্জাল দুনিয়ায় এটি প্রকাশ করা হয়।

‘এক যে ছিল রাজা’ সিনেমায় রাজা ও ভাওয়াল সন্ন্যাসী চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত ও অপর্ণা সেন। আর সন্ন্যাসীর বোন জ্যোতির্ময়ী দেবীর চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

সিনেমাটি নিয়ে ভারতীয় গণমাধ্যমে সৃজিত বলেন, আমার সিনেমা ভাওয়াল সন্ন্যাসীর কোর্ট কেস নিয়ে। পার্থ চট্টোপাধ্যায়ের ‘অ্যা প্রিন্সলি ইমপস্টার’ বইটাই আমার সিনেমার প্রেরণা। কিছু চরিত্র গল্পের প্রয়োজনে পাল্টানো হয়েছে। তবে সব চরিত্রেরই একটা ঐতিহাসিক ভিত্তি আছে।

এদিকে আগামী অক্টোবরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘দেবী’ নিয়ে আসছেন জয়া আহসান। হুমায়ূন আহমেদের বিখ্যাত মিসির আলী সিরিজের উপন্যাস ‘দেবী’র উপর ভিত্তি করেই নির্মিত হয়েছে সিনেমাটি।

বাংলাদেশ সরকারের অনুদানে এবং জয়া আহসানের প্রযোজনায় এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে মিসির আলীর ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আর রানুর ভূমিকায় অভিনয় করেছেন জয়া। আগামী অক্টোবরের মাঝামাঝি সিনেমাটি মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর