পবিত্র কোরআনের ১০টি সোনালী উপদেশ (পর্ব- ৪)
মানবজাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। মহান আল্লাহর বাণী এই কোরআনুল কারিম থেকেই যুগে যুগে পথভোলা মানুষ পেয়েছে সরল পথের সন্ধান। আমাদের সময় ডটকমের পাঠকদের জন্য আমরা ধারাবাহিকভাবে সেই পবিত্র গ্রন্থ থেকে জানাবো মাত্র ১০টি করে উপদেশ। যেগুলো বদলে দিতে পারে আমাদের জীবন। আলোকিত করে তুলতে পারে আমাদের ভবিষ্যত-
১. অনাথদের সম্পদ আত্মসাৎ করো না। [সূরা নিসা ৪:১০]
২. যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের বিবাহ করো না। [সূরা নিসা ৪:২৩]
৩. অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। [সূরা নিসা ৪:২৯]
৪. পরিবারের উপর কর্তৃত্বের এবং অর্থ ব্যয় করার দায়ভার পুরুষ বহন করবে। [সূরা নিসা ৪:৩৪]
৫. অন্যদের জন্য সদাচারী হও। [সূরা নিসা ৪:৩৬]
৬. কার্পণ্য করো না এবং অন্যকে কার্পণ্যের শিক্ষা দিওনা । [সূরা নিসা ৪:৩৭]
৭. বিদ্বেষী হয়ো না। [সূরা নিসা ৪:৫৪]
৮. মানুষের সাথে ন্যায়বিচার করো। [সূরা নিসা ৪:৫৮]
৯. একে অপরকে অন্যায়ভাবে হত্যা করো না। [সূরা নিসা ৪:৯২]
১০. বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করো না। [সূরা নিসা ৪:১০৫]
এর আগের পর্বগুলো না পড়ে থাকলে আপনি নিচের লিংকে ক্লিক করে পড়তে পারেন।











