,

বল হাতে শুভ সূচনা বাংলাদেশের

51570_ana

ক্রীড়া ডেস্ক :জিম্বাবুয়েকে  ২৫২ রানের টার্গেট দিয়ে বল হাতে দারুণ সূচনা করলো বাংলাদেশ। জিম্বাবুয়ে ইনিংসের প্রথম ওভারে ১ রানে ওপেনার হ্যামিল্টন মাসাকাদজার উইকেট উপরে নিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে ইনিংসের শুরুতে ভক্তদের বড় পুঁজির স্বপ্ন দেখিয়ে বাংলাদেশ তারকারা ব্যাট হাতে খেই হারান মাঝপথে। এতে বাংলাদেশের ইনিংস থামে ২৫১/৭ সংগ্রহ নিয়ে। চট্টগ্রাম জহুর আহমেদ মাঠে ম্যাচের শুরুতে টপঅর্ডারে দারুণ ব্যাটিং দেখায় বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে গিয়ে ওপেনিংয়ে ১৫০ রানের জুটি গড়েন  তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। তবে অল্প ব্যবধানে চার উইকেট হারিয়ে  দিকভ্রান্ত হয় বাংলাদেশ। ৩২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৫৪/০। কিন্তু পরের ওভারে রান আউট হয়ে যান  তামিম ইকবাল। নিজের উইকেট দেয়ার দেয়ার তামিম করেন ৭৪ রান। আর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান নিজের উইকেট বিসর্জন দেন রানের খাতা খোলার আগেই। ব্যক্তিগত ৮০ রানে উইকেট দেন এনামুল হক বিজয়ও । পার্টটাইম বোলার ভুসিমুজি সিবান্দার বলে বোল্ড হয়ে যান সাকিব প্রথম বলেই । ব্যাটিং অর্ডারে প্রমোশন নিয়ে সাফল্যবিমুখ থাকেন সাব্বির রহমানও। দুই বল মোকাবিলায় ০ রানে সাজঘরে  ফেরেন সাব্বির। তবে ইনিংসের শেষ ভাগে মুমিনুল হকের কার্যকরী ব্যাটিংয়ে ২৫০’র কোঠা পার করে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা