,

পাসপোর্ট অধিদপ্তরের পরিচালককে দুদকে তলব

news-image

অনলাইন ডেস্ক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক সাইদুল ইসলামকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক উপপরিচালক সামছুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় তাকে রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে ঘুষ-দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সূত্র জানায়, এরই মধ্যে তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের একটি অভিযোগ পেশ করা হলে তা যাচাই-বাছাই করে কমিশনে উপস্থাপন করা হয়। পরে কমিশন সেটি খতিয়ে দেখে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত শাখা-১ থেকে অভিযোগটি অনুসন্ধান করা হচ্ছে।

জানা গেছে, দুদক থেকে সাইদুল ইসলামের কাছে পাঠানো চিঠিতে তার নিজের ও পরিবারের অন্যান্য সদস্যের স্থাবর-অস্থাবর সম্পদের রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সম্পদের উৎস্য সম্পর্কেও তথ্য-প্রমাণ চাওয়া হয়েছে।

একই সঙ্গে তার জাতীয় পরিচয়পত্রের কপি, পাসপোর্ট চাওয়া হয়। আগামী ১১ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের দিনে ওইসব রেকর্ডপত্রসহ তাকে হাজির হতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর