,

অভিনেত্রী পায়েলের অস্বাভাবিক মৃত্যু

news-image

বিনোদন ডেস্ক: টালিউডের পরিচিত অভিনেত্রী পায়েল চক্রবর্তী মারা গেছেন। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির চার্চ রোডের এয়ারভিউ মোড়ের একটি হোটেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

টালিউডের বেশ কয়েকটি সিনেমা, টিভি সিরিয়াল ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন পায়েল চক্রবর্তী। তার বাড়ি দক্ষিণ কলকাতার নেতাজিনগরে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ পায়েলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

হোটেল সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটা নাগাদ হোটেলে ওঠেন পায়েল চক্রবর্তী। বুধবার সকালে তিনি গ্যাংটক যাবেন বলে জানিয়েছিলেন। হোটেলে তার জমা দেওয়া পরিচয়পত্র থেকে জানা গেছে, তার স্বামীর নাম সুমিত চক্রবর্তী। শিলিগুড়িতে তিনি একাই এসেছিলেন। হোটেলে এসে সোজা হোটেলের রুমে চলে যান। রিসেপশনে জানিয়ে যান, রাতে তিনি খাবেন না। সঙ্গে খাবার নিয়ে এসেছেন। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ যেন তাকে ডাকাডাকি না করে।

কিন্ত বুধবার সকালে হোটেলের রুম সার্ভিসের কর্মীরা তার ঘরে গিয়ে ডাকাডাকি করে না পেয়ে কোনো সাড়া পাননি। এরপর বেলা ১২টা নাগাদ স্থানীয় পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে পায়েলের ঝুলস্ত মৃতদেহ উদ্ধার করে।

এই ঘটনায় শিলিগুড়ি কমিশনারেটের ডিসিপি (জোন-১) গৌরব লাল বলেন, মৃত অভিনেত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, পায়েল চক্রবর্তীর সঙ্গে কিছুদিন আগেই তার স্বামীর বিচ্ছেদ হয়ে যায়। তার দুই বছরের একটি সন্তানও রয়েছে। পুলিশ হোটেলের সিসি টিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে পেয়েছে, মঙ্গলবার রাতে হোটেলের রুমে ঢোকার পর একবারের জন্যেও তিনি রুম থেকে বের হননি। এই ঘটনা নিছক আত্মহত্যা নাকি অন্য কিছু তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

টালিউড সুত্রে জানা গেছে, সম্প্রতি ‘কেলো’ নামে একটি সিনেমায় চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছিলেন পায়েল চক্রবর্তী। এছাড়াও ‘চতুর্থ রিপু’ নামে একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। যে ছবিটি খুব শিঘ্রী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর